সৈকতে নেমে পর্যটকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সী-গাল পয়েন্টে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মো. সুমন হোসেন (২৫) নামের এক পর্যটক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটেছে।
মৃত সুমন হোসেন ঢাকার মিরপুরের উত্তর পীরবাগ এলাকার মৃত আবুল কাশেম মোড়লের ছেলে।
সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত রবি লাইফ গার্ডের স্টেশনের পরিচালক সৈয়দ নুর জানান, গতকাল বিকেলে মো. সুমন হোসেনসহ ছয়জন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসলে নামেন। এ সময় সমুদ্রে ভাটা ছিল। গোসলের একপর্যায়ে স্রোতের টানে ভেসে যান একজন। খবর পেয়ে রবি লাইফ গার্ডের কর্মীরা ঘটনাস্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালান। এ সময় পানির নিচের একটি গর্ত থেকে মুমূর্ষু অবস্থায় মো. সুমন হোসেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুমনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এস বি শর্মা জানান, হাসপাতালে আনার আগেই পর্যটকের মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে বেড়াতে আসা সুমনের বন্ধু ফরহাদ হোসেন জানান, গত মঙ্গলবার তাঁরা ছয়জন বন্ধু মিলে কক্সবাজার এসে হোটেল লেঙ্গুনা
বিচে ওঠেন। বিকেল চারটার দিকে সমুদ্র সৈকতে গোসলে নামেন। কিছুক্ষণ পরে হঠাৎ স্রোতের টানে সুমন ভেসে যান।