সৈকতে প্রকাশ্যে মদপানের দায়ে তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রকাশ্যে মদপানের অপরাধে তিন ব্যক্তিকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার আদালত তাঁদের এ দণ্ডাদেশ দেন।দণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন: ঝালকাঠির সদর উপজেলার শিরজুক এলাকার এলাহী খান পাভেল (২৫), আহমেঞ্চদ রাতুল (২৪) ও বরিশাল সদর উপজেলার দিনারহাট এলাকার কামাল উদ্দিন আহমেঞ্চদ (২৫)। কুয়াকাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসনাইন পারভেজ জানান, বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা সৈকতে মদ পান করার সময় পুলিশ তাঁদের আটক করে। গতকাল সকাল ১০টায় তাঁদের কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন তাঁদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন।