সৈকতে পড়ে আছে ডলফিনের মৃত বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় কয়েক দিন ধরে পড়ে আছে একটি ডলফিনের মৃত বাচ্চা। সাগরে জেলেদের জালে আটকা পড়ে মরে গেলে ডলফিনের বাচ্চাটি জেলেরা সৈকতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে এতে পচন ধরেছে এবং শিয়াল-কুকুর খেতে শুরু করেছে। পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক পীযূষ কান্তি হরি বলেন, এটি বিপন্ন প্রজাতির মালয় ডলফিন। এই প্রজাতির ডলফিনের আবাস ভারত মহাসাগরে। তবে এরা মাঝেমধ্যে বঙ্গোপসাগরেও আসে। এদের ঠোঁট মোটা, মাথার অগ্রভাগ ভোঁতা। জেলেদের জালে আটকে পড়ায় এটি মারা গেছে বলে তিনি ধারণা করছেন।