সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে দুই শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গত বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমানের নেতৃত্বে অভিযানে ট্যুরিস্ট পুলিশের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, সৈকতের বালুচর দখল করে আর কাউকে অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। তবে উচ্ছেদ হওয়া ঝিনুক পণ্য বিক্রির একটি দোকানের মালিক শহিদুল ইসলাম বলেন, হঠাৎ করে দোকানপাট উচ্ছেদ করায় কয়েক শ ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।