সৈয়দ আশরাফের বদলে আনিসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, গতকাল এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানে সংসদে স্থানীয় সরকারমন্ত্রী থাকা অবস্থায় জাতীয় সংসদের জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনমন্ত্রী হওয়ার পর তিনি নিজস্ব মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছিলেন।
গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সংসদে দুটি বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।