সৈয়দ মকসুদ আলী আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মকসুদ আলী (৮৮) গত শনিবার রাত নয়টায় গুলশানের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তাঁর লেখা কয়েকটি বই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। ১৯৯০ সালে তিনি শেরেবাংলা স্বর্ণপদকে ভূষিত হন। আজ সোমবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হবে।
তিনি চার সন্তান রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর তাঁর গুলশানের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।