সৈয়দ মনজুরুল ইসলাম টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাসাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
টিআইবি ট্রাস্টি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মনজুরুল ইসলামকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যরা হলেন সুলতানা কামাল, চেয়ারপারসন; সেলিনা হোসেন, মহাসচিব; মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রোকেয়া আফজাল রহমান এবং এ টি এম শামসুল হুদা। বিজ্ঞপ্তি।