সৈয়দ হকের পাশে তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল রোববার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লেখক সৈয়দ শামসুল হককে দেখতে যান। তিনি লেখকের সঙ্গে কিছু সময় কাটান এবং কথাবার্তা বলেন।
পরে মন্ত্রী দায়িত্বপালনকারী চিকিৎসকদের কাছে লেখকের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৈয়দ শামসুল হক এমনই একজন সাহিত্যিক যিনি দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে মানুষের জীবন ফুটিয়ে তুলেছেন তাঁর উপন্যাস, নাট্যকর্ম ও নানা রচনায়। তিনি মুক্তিযুদ্ধ আর মুক্তমনের চর্চাকারী এক সংগ্রামী মহাপ্রাণ। —তথ্য বিবরণী