সৈয়দ হাবিবুল আহ্সানের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ সৈয়দ হাবিবুল আহ্সান (৭০) গতকাল সোমবার দুপুরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে প্রায় চার দশক ধরে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
সৈয়দ হাবিবুল আহ্সান বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে অবসর নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আমানত উল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী সৈয়দা গুলশান আরা ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকালই তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।