প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগের গতকাল মঙ্গলবারের খেলায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে আট উইকেটে হারিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাব ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সৈয়দপুর ক্রিকেট ক্লাব আট ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ বুধবার দক্ষিণা ক্রীড়া চক্র ক্রিকেট ক্লাব নীলফামারী বনাম সবুজ ক্রীড়া ক্রিকেট ক্লাব নীলফামারীর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।