সৈয়দপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লিগের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০ গোলে নীলফামারী দক্ষিণা ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. এনামুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।