সৈয়দপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে চতুর্থ শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুলাল হোসেন (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ তাঁকে তাঁর নিজ গ্রাম উপজেলার কুজিপুকুর উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করে।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, ১৪ জুলাই দুপুরে তাঁর মেয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় ফুসলিয়ে মুদি ব্যবসায়ী দুলাল হোসেন তাঁর মেয়েকে বাড়িতে নিয়ে যান। পরে দুলাল তাঁর মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে গতকাল নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।