সৈয়দপুরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে মাঠে গতকাল শুক্রবার গোল্ড কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩-এর উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন। এতে ভারত ও পাকিস্তানের দুটি ক্লাবসহ ২২টি দল অংশ নিয়েছে।
সৈয়দপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জাওয়াদুল হক সরকার। এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক দিলনেওয়াজ খান। এটি পরিচালনা করেন রফিকুল ইসলাম। এতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ভারতের জলপাইগুড়ির অভিযাত্রা ক্রিকেট ক্লাব ও পাকিস্তানের পাঞ্জাব লায়ন্স ক্লাবসহ ২২টি দল অংশ নিয়েছে।
গতকাল উদ্বোধনী খেলায় সৈয়দপুরের পারভেজ খান স্মৃতি ফাউন্ডেশন ও দিনাজপুরের গোল্ডেন অ্যাসোসিয়েশন ক্রিকেট দল অংশ নেয়। এতে পারভেজ খান স্মৃতি ফাউন্ডেশন ১২২ রানে দিনাজপুরের গোল্ডেন অ্যাসোসিয়েশন ক্রিকেট দলকে হারায়।