সৈয়দপুরে ট্রাকচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে একটি ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাকের চালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নওগাঁ থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রাবিরতি করে। ট্রাকটি দাঁড় করিয়ে এর চালক সকালের খাবার খেতে যান। সহকারী নাসির উদ্দিন (২৬) সৈয়দপুর-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রংপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান নাসির। তাঁর বাড়ি নওগাঁ জেলার বক্তাপুর ইউনিয়নের বরুনকান্তি গ্রামে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান,
বেপরোয়া ট্রাকটি আটক করা যায়নি।