সৈয়দপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর পৌরসভা টাউন হলে দুই পর্বে গতকাল সকালে এ সম্মেলন হয়।
সম্মেলনে রংপুর বিভাগের আট জেলার ২৯টি পৌরসভার কর্মকর্তা-কমচারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, রাজস্ব খাত কিংবা থোক বরাদ্দ ছাড়া বর্তমান সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়িত হলে দেশের ৩২৫টি পৌরসভার কোনো পৌরসভায় তাঁদের নিজস্ব আয় থেকে কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পরিশোধ করতে পারবেন না।
সম্মেলনের প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় আহ্বায়ক মো. সফিকুল ইসলাম পাটোয়ারী। সম্মেলনের দ্বিতীয় পর্বে সংগঠনের রংপুর বিভাগীয় কমিটি গঠনের নানা কার্যক্রম চলে।