সৈয়দপুরে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে ফাইভ স্টার মাঠ থেকে গতকাল শুক্রবার বিকেলে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
তিন শতাধিক সাইকেল নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। সৈয়দপুর সাইকেল ক্লাব এই শোভাযাত্রার আয়োজন করে।
সংগঠনের সভাপতি তায়েব আনোয়ার বলেন, ‘যুব সমাজ জীবনঘাতী মাদকের হাতছানিতে সাড়া দিচ্ছে। এ অবস্থায় আমরা বসে থাকতে পারি না। তাই সর্বস্তরের শিক্ষার্থীকে নিয়ে সামাজিক সচেতনতামূলক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি।’ সাধারণ সম্পাদক সালমান ওয়াহিদ বলেন, ‘প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলন আমাদের প্রেরণার উৎস। আমরা বিশ্বাস করি, মাদকবিরোধী এই সাইকেল শোভাযাত্রা যুব সমাজকে উজ্জীবিত করবে।’