প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০-এ নীলফামারীর সৈয়দপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে সৈয়দপুর সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় ও কলেজ পঞ্চম এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সপ্তম হয়েছে।
সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে ৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উর্ত্তীণ হয়েছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।
সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আমীর আলী আজাদ জানান, এখন সবার মধ্যে লেখাপড়া নিয়ে ইতিবাচক প্রতিযোগিতা শুরু হয়েছে। শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করছে। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৪৯ জন জিপিএ-৫ পেয়েছে।