সৈয়দ আবদুল গনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর প্রবীণ আইনজীবী সৈয়দ আবদুল গনি (৮০) গতকাল শনিবার বিকেল চারটায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। মরহুমের লাশ আজ রোববার সকালে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার নিজ বাসভবনের এসে পৌঁছবে। পরে টাউন জৈনকাঠি এলাকার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পটুয়াখালী অফিস।