সৈয়দ আমীরুল ইসলাম স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসবেত্তা, শিক্ষাবিদ, জাতীয় জাদুঘরের সাবেক সহকারী কিপার সৈয়দ আমীরুল ইসলামের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল শনিবার এক স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।ঈশ্বরগঞ্জ সৈয়দ আমীরুল ইসলাম স্মরণসভা উদ্যাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সোহরাব পাশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ লুত্ফর রহমান খান। সাংবাদিক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বক্তব্য দেন রিয়াজুল ইসলাম, প্রদীপ কুমার বিশ্বাস, হাবিবুর রহমান, সৈয়দা বেদৌরা বেগম, মোস্তাফিজুর রহমান ও স্নেহাশীষ চৌধুরী। ২০০৯ সালের ১২ মে আমীরুল ইসলাম মৃত্যুবরণ করেন।