সৈয়দ ইসমাঈল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নীলফামারী জেলা শাখার সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন (৮৭) নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। ওই দিন বাদ এশা নীলফামারী সদর উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে জানাজা শেষে শহরের কেন্দ্রীয় পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।