সৈয়দ মহসিন আলীর কুলখানি সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর কুলখানি গতকাল শুক্রবার মৌলভীবাজারের বাসায় সম্পন্ন হয়েছে। গতকাল জুমার নামাজের পর মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বেরীরপার এলাকায় তাঁর বাসভবনে মরহুমের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, কোরআন তিলাওয়াত ও মোনাজাত করা হয়। কুলখানিতে আত্মীয়স্বজন, জেলার প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতা-কর্মীসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে গরিব লোকজনের মধ্যে শিরনি বিতরণ করা হয়। এ ছাড়া হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর মাজার শরিফ মসজিদে সৈয়দ মহসিন আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান। মৌলভীবাজার প্রতিনিধি।