সৈয়দ মহসিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ সেপ্টেম্বর, বুধবার। এ উপলক্ষে পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। সৈয়দ মহসীন আলী ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে, মৃত্যুবার্ষিকী ঈদের পরদিন হওয়ায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে সকালে প্রয়াত মহসিন আলীর কবরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। জেলা ছাত্রলীগ মন্ত্রীর বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করবে। এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনাসভা করা হবে। বাদ এশা পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১ অক্টোবর স্মরণসভা অনুষ্ঠিত হবে।