প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী ও সমাজকর্মী সৈয়দ মিনহাজুল আলমের কুলখানি আজ শনিবার বাদ আসর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে এতে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে। সৈয়দ মিনহাজুল আলম (৬৭) ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার স্থানীয় একটি ক্লিনিকে ১৫ ফেব্রুয়ারি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি