সৈয়দ মুজতবা আলীর জন্মদিন উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রম্যলেখক সৈয়দ মুজতবা আলীর ১১০তম জন্মদিন মৌলভীবাজারে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার জেলা পৌরসভার সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সৈয়দ মুজতবা আলী সোসাইটি পুরস্কার পর্ষদ। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
পর্ষদের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম, এম এ রহিম, কিশোরী পদ দেব, নূরুল ইসলাম, বকসি ইকবাল আহমদ, পুলক কান্তি ধর প্রমুখ। বক্তারা মৌলভীবাজারে মুজতবা আলী মেলা আয়োজন ও জেলার গণপাঠাগারের নাম সৈয়দ মুজতবা আলী পাবলিক লাইব্রেরি করার প্রস্তাব করেন। অনুষ্ঠানে গবেষক মুজিবুর রহমান ও অনুবাদক মো. কোরেশ খানকে পর্ষদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।