সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে সিএমএইচে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
ফাইল ছবি

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম গুরুতর অসুস্থ।

গতকাল মঙ্গলবার সকালে মহাখালীর ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন।

কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে জানান, সিটি স্ক্যান রিপোর্টে জানা গেছে, সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে সিটি এনজিওগ্রাম করা হলেও কোন ভেইন দিয়ে রক্তক্ষরণ হয়েছে, তা নির্দিষ্ট করা সম্ভব হয়নি। আজ মস্তিষ্কসংক্রান্ত সেরিব্রাল এনজিওগ্রাম হওয়ার কথা তাঁর।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পরিবার তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।