সৈয়দ শামছুল হককে কুড়িগ্রামে গণসংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি এই মাটির মানুষ। এখানেই আমার জন্ম। এখানেই চিরনিদ্রায় শায়িত হতে চাই।’ কথাগুলো কুড়িগ্রামের কৃতী সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হকের। গতকাল শুক্রবার জেলার পৌরসভা মিলনায়তনে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বিকেল চারটায় দেওয়া এ সংবর্ধনায় অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল, ঢাকার কুড়িগ্রাম সমিতির সভাপতি মো. সাইদুল আবেদীন।
গণসংবর্ধনায় আলোচক হিসেবে ছিলেন সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ। আলোচনা শেষে সৈয়দ শামছুল হকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।