সৈয়দ শামসুল হককে কুড়িগ্রামে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট লেখক, কুড়িগ্রামের কৃতী সন্তান সৈয়দ শামসুল হক বলেছেন, ‘আমার শেষ ইচ্ছা মৃত্যুর পর আমাকে যেন কুড়িগ্রামে আনা হয়। আমি আপনাদের মধ্যে থাকতে চাই। জীবনে অনেক পুরস্কার, অনেক সম্মান পেয়েছি। কিন্তু আজ এ মাটি থেকে যে সম্মাননা আমি পেলাম তার প্রতিটি ধূলিকণা সোনা।’গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে পৌর চত্বরে কুড়িগ্রাম প্রেসক্লাব ও নাগরিক সমাজের দেওয়া যৌথ সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সৈয়দ আনোয়ারা হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতেই মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে যৌথভাবে সপ্তাহব্যাপী বিজয় উ ৎসবের উদ্বোধন করেন সাংসদ মো. জাফর আলী ও এ কে এম মোস্তাফিজুর রহমান। সভায় সাংবাদিক সফি খানের সভাপতিত্বে লেখকের শৈশবের নানা কথা তুলে ধরেন প্রবীণ আইনজীবী কে এস আলী আহমেদ ও প্রবীণ ব্যক্তিত্ব মনির হোসেন। এ ছাড়া পৌরসভার মেয়র নূর ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম আব্রাহাম লিংকন প্রমুখ বক্তৃতা করেন।প্রতিদিন বিজয় উ ৎসবের মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উ ৎসবের শেষ দিন ৬ ডিসেম্বর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কোম্পানি কমান্ডারদের সংবর্ধনা দেওয়া হবে।