সৈয়দ শামসুল হকের চেহলাম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

কবি ও লেখক সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রামে গতকাল শুক্রবার তাঁর চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরোনো থানা পাড়ায় তাঁর বাসায় দুপুরে চেহলাম অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজের পর কেন্দ্রীয় বাজার মসজিদ ও সরকারি কলেজ মসজিদে লেখকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চেহলামে লেখকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক ও ছেলে দ্বিতীয় সৈয়দ হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের সুধীজনও এতে যোগ দেন। কুড়িগ্রাম প্রেসক্লাবে আজ শনিবার বিকেলে কবির স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৈয়দ শামসুল হক গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। কবির ইচ্ছানুযায়ী ২৮ সেপ্টেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ মসজিদের কাছে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।