সৈয়দ শামসুল হকের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় স্থানীয় শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ সভা হয়।
সভায় রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি নির্মল কুমার দাশগুপ্তের সভাপতিত্বে কবির রচনাসামগ্রী, নাটক ও সংগীত নিয়ে আলোচনা হয়। এ ছাড়া তাঁর রচিত সংগীত পরিবেশন করা হয়।
শহীদ স্মৃতি পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসর, দখিনা খেলাঘর, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সাহসিক, দখিনের কবিয়াল এ আয়োজন করে।