সৈয়দ শামসুল হকের স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগ​েঞ্জর গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের স্মরণে শোকসভা হয়েছে। উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে ওই সভা হয়।

ওই শোকসভায় সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. মেছবাহুজ্জামান মোল্লা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুস সবুর।

প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সোনালী নাট্যগোষ্ঠীর সভাপতি মো. শামীম আজাদ সরকার, পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। এতে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।