সৈয়দ শাহেদ ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ক্লাব লিমিটেডে ২০১৬-১৭ সালের জন্য প্রেসিডেন্ট পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা৷ এ ছাড়া নির্বাচনে ১০ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়৷ পরিষদের সদস্যরা হলেন আলতামাস কবির, ওয়াকার আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, রাহেল আহমেদ, আবদুস সেলিম, নওজিয়া ইসলাম, এইচ এম মুর্শেদ, মনির আহমেদ, শহিদুল হক শিকদার ও রেজাউল করিম৷
২০১৫-১৬ সালে একই পদে ছিলেন সৈয়দ শাহেদ রেজা৷ বর্তমানে তিনি এসএমপি ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক৷ বিজ্ঞপ্তি