সৈয়দ সিদরাতুল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ সিদরাতুল আমিনের (৩৩) কুলখানি আজ শুক্রবার রাজধানীর বারিধারার পার্ক রোডের (সড়ক ৯) মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সিদরাতুল আমিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ইন্তেকাল করেন। তিনি দ্য ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম আলী ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর ভ্রাতুষ্পুত্র। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর বড় ভাই সৈয়দ মুস্তফা আলী ছিলেন তাঁর দাদা এবং মুক্তিযুদ্ধের অন্যতম শহীদ শফি আহমেদ তাঁর নানা। তিনি ছিলেন সৈয়দ রুহুল আমিন ও বেগম শাফিনাজ আমিনের একমাত্র ছেলে। বিজ্ঞপ্তি।