সৈয়দ হকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল শুক্রবার জুমার নামাজের পর তাঁর জন্মস্থান কুড়িগ্রাম শহরের সব মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগে কলেজ মসজিদেও বিশেষ মোনাজাত হয়েছে। এতে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লেখক আব্রাহাম লিংকন, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকসহ মিলাদে অংশগ্রহণকারীরা তাঁর কবর জিয়ারত করেন।
২০১১ সালে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক কুড়িগ্রামের মাটিতেই সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেন। তাঁর সে ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের কাছে সবুজ ধানখেতের পাশে গত বুধবার বিকেলে তাঁকে সমাহিত করা হয়।