সৈয়দ হাছেন আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইলের সৈয়দ হাছেন আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন।

গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষ সৈয়দ হাছেন আলীকে গ্রেপ্তারের আবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিয়েছিল। বিষয়টি নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হয়।