সৈয়দপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার ওই কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ একাংশ) আসনের সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. শওকত চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার৷ এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের দর্শন বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম৷ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৩টি ইভেন্টে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়৷ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শরীরচর্চা বিভাগের শিক্ষক মো. আহসান উদ্দিন৷ প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷