সৈয়দপুর কারখানায় এল লাল-সবুজের আরও ১০টি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়া থেকে কেনা আরও ১০টি কোচ গতকাল রোববার নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। এ নিয়ে ৫০টি লাল-সবুজ কোচ এল এই কারখানায়।
রেলওয়ে কারখানা সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে দেশের গুরুত্বপূর্ণ রেলপথগুলোতে নতুন এক্সপ্রেস ট্রেন চালু ও রেলওয়ের কোচ-সংকট নিরসনে ওই ৫০টি ব্রডগেজ কোচ কেনা হয়। ইন্দোনেশিয়া থেকে কোচগুলো প্রথমে চট্টগ্রাম বন্দরে আসে। সেখান থেকে মিটারগেজ রেললাইনের ট্রলিতে টঙ্গী জংশনে আসে। সেখানে ট্রলি পাল্টে ব্রডগেজ রেলপথে আনা হয়। পরে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়। এখানে কোচের যান্ত্রিক নিরীক্ষণ (ডি-প্রসেসিং) সম্পন্ন হবে।