সৈয়দপুর-ঢাকা পথে নতুন ট্রেন চালু হচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর-ঢাকা রেলপথে প্রস্তাবিত নতুন যাত্রীবাহী ট্রেনটি আপাতত চালু হচ্ছে না। রেলওয়ে ইঞ্জিন ও লোকবলের সংকটের কারণে চলতি অর্থবছরে তা চালু হচ্ছে না বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সৈয়দপুর সফরে এসে নতুন ওই ট্রেন চালুর ঘোষণা দেন। তবে আপাতত এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। কারণ, রেলওয়েতে প্রবল লোকবলের সংকট চলছে। এ ছাড়া নতুন ট্রেন চালু করার মতো পর্যাপ্ত ইঞ্জিনও নেই।গত শনিবার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফেরদৌস আলম জানান, আপাতত সৈয়দপুর-ঢাকা পথে আরও একটি নতুন ট্রেন চালু করা সম্ভব নয়। তিনি লোকবল ও ইঞ্জিনের সংকটের কথা স্বীকার করেন।