সৈয়দপুর-ঢাকা রুটে বিমানের ভাড়া কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ বিমান সৈয়দপুর-ঢাকা রুটে ৩ হাজার ২০০ টাকার ভাড়া কমিয়ে মাত্র ২ হাজার টাকা করেছে। গতকাল শুক্রবার থেকে এই ভাড়া কার্যকর করা হয়েছে।
এই রুটে নভো এয়ার প্রথম অফার দিয়ে চালু করে একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি। কার্যক্রম চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ইউএস-বাংলা একই ভাড়ায় যাত্রীদের সুবিধার্থে নিজস্ব বাস সার্ভিস চালু রেখেছে। এ অবস্থায় বাংলাদেশ বিমান প্রতিযোগিতায় টিকে থাকতে এই রুটে প্রতিদিন ফ্লাইট চালু ও ভাড়া কমিয়ে এনেছে।
বিমান বাংলাদেশের সৈয়দপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু আহমেদ বলেন, রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ বিমান ঢাকায় চারটায় ছেড়ে সৈয়দপুরে চারটা ৫০ মিনিটে পৌঁছাবে। সৈয়দপুর থেকে ৫টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৬টা ১৫ মিনিটে। শনি, সোম ও বুধবার ঢাকায় সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে সৈয়দপুরে ৮টা ২৫ মিনিটে পৌঁছাবে। সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৪৫ মিনিটে। কম ভাড়ায় অভ্যন্তরীণ এই রুটে চলাচলের সুযোগ থাকছে ৩০ এপ্রিল পর্যন্ত।