সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে মহাপরিকল্পনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নের অবস্থা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল শনিবার কারখানা পরিদর্শন করেন। এ সময় কারখানার অভ্যন্তরে ২৪টি উপকারখানা (শপ) পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) বেলায়েত হোসেন। কারখানা পরিদর্শনকালে মহাপরিচালক শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নতুন কর্মী নিয়োগ ও কারখানার আধুনিকায়নকাজ শুরু করা হবে। এ সংক্রান্ত দরপত্র আবেদন করা হয়েছে এবং যাবতীয় প্রক্রিয়াও শেষ হয়েছে। এ সময় বাংলাদেশ রেলওয়ে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সমন্বয়কারী মো. আবদুর রাজ্জাক মহাপরিচালকের হাতে স্মারকলিপি তুলে দেন।