সৈয়দপুর রেলওয়ের উন্নয়নে প্রস্তাব তৈরির নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উন্নয়নের প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার মুহামঞ্চদ দিলোয়ার বখ্ত গতকাল মঙ্গলবার নীলফামারীর জেলা প্রশাসককে এই নির্দেশ দিয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, বিভাগীয় কমিশনার বিকেলে রেলওয়ে কারখানা পরিদর্শনে আসেন। এ সময় বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর উল আলম চৌধুরী তাঁকে স্বাগত জানান। এ সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার বেশ কিছু উপকারখানাও (সপ) পরিদর্শন করেন।
পরিদর্শনে বিভাগীয় কমিশনার বলেন, নিরাপদ ও পরিবেশবান্ধব বাহন হওয়ায় দেশের নতুন নতুন রেলপথ চালু করতে সরকার পদক্ষেপ নিয়েছে। সে ক্ষেত্রে যাত্রী ও পণ্যবাহী রেলগাড়ি মেরামত-প্রক্রিয়া সচল রাখা জরুরি।
পরে তিনি নীলফামারীর জেলা প্রশাসক জাকির হোসেনকে কারখানার উন্নয়নভিত্তিক একটি প্রস্তাব তৈরির নির্দেশনা দেন।