সৈয়দপুর স্কুলের মাঠ ইজারা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের মাঠ ইজারা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন।সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সৈয়দপুর উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে। শুরু থেকে বিদ্যালয়টির নিজস্ব বিশাল খেলার মাঠ রয়েছে। এই মাঠে বড় বড় জনসভা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ অনেক জাতীয় নেতা।এলাকাবাসী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন জানান, মাঠটিতে খেলাধুলা করে তাঁদের শৈশব কেটেছে। অনেক ক্লাব এখানে খেলাধুলা চর্চা করে। আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও হয় ওই মাঠে। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে মাঠে বিভিন্ন রকম খেলাধুলা করে থাকে। অথচ মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে মাঠের প্রায় চার শতক জায়গা বিদ্যালয়ের ঝাড়ুদার শংকরকে ইজারা দেওয়া হয়েছে। শংকর সেখানে ঘর তুলেছেন।শংকর জানান, তিনি বিদ্যালয়ের কাছে জায়গা চেয়েছিলেন। প্রধান শিক্ষক তাঁকে খেলার মাঠের ওই জায়গায় ঘর তুলতে বলেন। নিজে টাকা খরচ করে তিনি সেখানে ঘর করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, বিদ্যালয় প্রাঙ্গণের পেছনের অংশে অনেক ফাঁকা জায়গা রয়েছে। ইচ্ছা করলে পরিচালনা কমিটি সেখানেও জায়গা বরাদ্দ দিতে পারত। খেলার মাঠ বন্ধ করে কেন জায়গা দিতে হবে। তিনি আশঙ্কা করেন, বাধা না দিলে গোটা মাঠই দখল করে বিক্রি করা হবে। খেলার মাঠ উদ্ধার না হলে সৈয়দপুরের খেলোয়াড়েরা সমিঞ্চলিত আন্দোলন গড়ে তুলবে বলে জানান সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাবাহাত আলী। ক্রীড়া সংগঠক নেছার আহমেদও মাঠ দখলের প্রতিবাদ জানান।এ ব্যাপারে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, ২৪ মার্চ পরিচালনা কমিটির সভায় ঝাড়ুদার শংকরকে ওই জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ নিয়ে শংকরের সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে একটি লিখিত চুক্তিও হয়েছে। বিদ্যালয়ের জায়গা রক্ষা করতেই শংকরকে খেলার মাঠে বাড়ি করতে অনুমতি দেওয়া হয়েছে, তা না হলে বহিরাগতরাই মাঠ দখল করে নেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।ইউএনও আনারকলি মাহবুব বলেন, সৈয়দপুর উচ্চবিদ্যালয়টি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর খেলার মাঠটিও অনেক গুরুত্বপূর্ণ। একে রক্ষায় এলাকাবাসী একটি সঞ্চারকলিপি দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।