সৈয়দপুর হারাল ভিক্টোরিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগের গতকাল বুধবারের খেলায় ক্রিকেট ক্লাব সৈয়দপুর ৫৩ রানে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট ক্লাব সৈয়দপুর ৪০ ওভার ৪ বলে সব কটি উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব ২৯ ওভাবে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করে।
সৈয়দপুর ক্রিকেট ক্লাবের মিন্টু ৭ ওভার বল করে ৮ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন।
আজ বৃহস্পতিবার এসেক্স ক্রিকেট ক্লাব সৈয়দপুর বনাম অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব সৈয়দপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।