সৈয়দপুরে আটটি বিদ্যালয়ে শতভাগ পাস
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আটটি ম্যাধমিক বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয়গুলো হলো: সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আল-ফারুক একাডেমি, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সৈয়দপুর সরকারি কারিগরি বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। লায়ন্স স্কুল থেকে ২৯১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। আল-ফারুক একাডেমির ১৭৫ শিক্ষার্থীর মধ্যে ৫৪ জন, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ১২৩ জনের মধ্যে ৫০ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর ১৫ জন, তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয়ের ৮০ জন পরীক্ষার্থীর ১২ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ৭৫ জন শিক্ষার্থীর ১০ জন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমির আলী আজাদ বলেন, ‘সৈয়দপুর ভালো ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সাফল্য সব বিদ্যালয়ের হলে আরও খুশি হতাম। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় ভবিষ্যতে আরও ভালো ফল করা সম্ভব।’