সৈয়দপুরে উর্দুভাষীদের মধ্যে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জাতীয় পরিষদে কাদের মোল্লাকে নিয়ে শোক প্রস্তাব উত্থাপনের প্রতিবাদ করেছে বাংলাদেশ উর্দুভাষী কল্যাণ পরিষদ। গতকাল শুক্রবার সংগঠনটির নীলফামারীর সৈয়দপুর কার্যালয়ে আয়োজিত এক সভায় ওই প্রতিবাদ জানানো হয়। এ ধরনের প্রস্তাবে স্থানীয় উর্দুভাষীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে সভায় উল্লেখ করা হয়।
সংগঠনের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীরা এ দেশের প্রতি সম্পূর্ণ অনুগত। তারা দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো প্রস্তাব বা উদ্যোগ এসব মানুষ কোনোভাবেই সমর্থন করে না।