সৈয়দপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রেল শ্রমিকেরা (ওয়েম্যান) শহরের বানিয়াপাড়াসংলগ্ন রেলসেতুর কাছে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা রেলওয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরনে সাদা লুঙ্গি ও চেক শার্ট ছিল। তবে প্রাথমিক সুরতহালে লাশটি ট্রেনে কাটা মনে হয়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।