সৈয়দপুরে ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে ও তাঁর অপসারণের দাবিতে গতকাল রোববার মিছিল ও প্রতিবাদ সভা করেছেন পরিবহন শ্রমিকেরা।
শ্রমিকেরা সন্ধ্যায় উপজেলা শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বাস, ট্রাক, মিনি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং জেলা মাইক্রোবাস, জিপ, কার শ্রমিক ইউনিয়ন অংশ নেয়।
পরে শহরের দিনাজপুর মোড়ে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন জেলা বাস, ট্রাক, মিনি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ২০ মার্চের মধ্যে তাঁর অপসারণের দাবি জানান। অন্যথায় পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়।