সৈয়দপুরে ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট খেলতে গিয়ে সহপাঠীর ব্যাটের আঘাতে গুরুতর আহত স্কুলছাত্র হাসপাতালে মারা গেছে। গতকাল শনিবার আবুল কালাম আজাদ (১৩) নামের ওই ছাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সে সৈয়দপুর আল ফারুক একাডেমিতে সপ্তম শ্রেণিতে পড়ত।
আবুল কালাম আজাদ সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় হাজীবাড়ি মহল্লার আবদুর রহমানের ছেলে। আবদুর রহমান বলেন, শুক্রবার বিকেলে আজাদ বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। এ সময় তার মাথায় সহপাঠীর ব্যাটের আঘাত লাগে, এতে সে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে আজাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটল, তা তদন্ত করে দেখা হবে।’