সৈয়দপুরে চলছে ভাষা প্রতিযোগ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সৈয়দপুর (নীলফামারী) অঞ্চলের উৎসব চলছে। আজ শুক্রবার সকালে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে উৎসবের উদ্বোধন করা হয়।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন সৈয়দপুর বন্ধুসভার সদস্যরা। জাতীয় পতাকা উত্তোলন করেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষÿআবুল কালাম আজাদ। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর।
উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনিরুদ্ধ কাহালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক বিনয় বর্মণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন অর রশীদ, পাখি বিশেষজ্ঞ শরীফ খান, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ প্রমুখ।
সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এই চার ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নিয়েছে।