সৈয়দপুরে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড হাতিখানা মাদক নির্মূল কমিটির আয়োজনে হাতিখানা তিন মাথা মোড়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন খান।
হাতিখানা মাদক নির্মূল কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) জিয়াউর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার জাকির হোসেন বলেন, জঙ্গি তৎপরতা রোধে সবাইকে সচেতন হতে হবে। এলাকায় সন্দেহভাজন অপরিচিত লোকদের আনাগোনা দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে।