সৈয়দপুরে জ্বালানি তেল কারখানার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার ‘এস গোল্ডেন রিনিউয়েবল এনার্জি’ নামের একটি জ্বালানি তেল উৎপাদন কারখানার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ কারখানায় যানবাহনের পরিত্যক্ত টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দার। অনুষ্ঠানে বক্তৃতা করেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি ওয়াহেদ সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ। এ ছাড়া নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোল্লা মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।